shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক, দুবাইতে সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ এপ্রিল ২০২৩, ২৩:৩৯

.
.

সংযুক্ত আরব আমিরাতে ২৬তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক শায়খ শোয়াইব মোহাম্মদ ও প্রতিযোগী সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আল মামুন মেটালিক গ্রুপের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে আল মামুন মেটালিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের হাফেজরা বিশ্বে আমাদের মাথা উঁচু করেছে৷ বিশ্বের যেখানেই কুরআন প্রতিযোগিতা হয় আমাদের প্রতিযোগীরা বিজয়ী হচ্ছেন। সারা বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিযোগীদের অনেক সম্মান।

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে প্রথমবারের মতো একজন বাংলাদেশির আগমনে বাংলাদেশ সম্মানিত হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

হাফেজ সালেহ আহমদ তাকরীম অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন এবং তার সফলতার জন্য সকলের দোয়া চান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান মুফতি হামজা শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, হাফেজ হান্নান। আরও বক্তব্য রাখেন- কলিম উদ্দিন, মুহাম্মদ ইউসুফ, আলতাব, শারফরাজ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।