shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বেলজিয়ামে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২৩, ২৩:৪৯

.
.

বিএনপির বেলজিয়াম শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্রাসেলসের একটি রেস্টুরেন্টে ইফতার ও মাহফিল অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এসময় জানানো হয়, বেলজিয়াম বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাইদুর রহমান লিটনকে সভাপতি ও দ্বিতীয়বারের মতো ইকবাল হোসেন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ কমিটি বেলজিয়াম বিএনপির শাখা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। 

এসময় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু তার বক্তব্যে বলেন, ‘এই কমিটি বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দিতে সরকারকে বাধ্য করতে ইউরোপে কাজ করে যাবে। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আবুল হাসনাত, সহ-সভাপতি সৈয়দমাহমুদ আক্কাস, আবদুল বাতেন মার্টিন, তসুমিয়া, নুরনবী চৌধুরী, ভূঁইয়া আবু সাঈদ। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, হাবিবুল হাসান ভূঁইয়া সোহাগ, হারুন অর রশিদ, মাহমুদুল হাসান (মম), কাজী আমজাদুল হক দিপু। সহ-সাংগঠনিক হিসেবে রয়েছেন জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ খান, এম এ এইচ স্বপন ও আবু ইউসুফ। দপ্তর সম্পাদক কামাল হোসেন। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সানোয়ার আলী সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সেলিম রিপন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর জসিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।