shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে কমিটির পুনঃর্গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ এপ্রিল ২০২৩, ২৩:২০

সৌদি আরব
.

সৌদি আরবের রাজধানী রিয়াদের অভিজাত ফুড হাউজের লাউঞ্জে পুনঃর্গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সময় সংবাদের রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভি সৌদি আরব ব্যুরো চীপ মোহাম্মদ আবুল বশির। 

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, সহ সভাপতি ও যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন দীদার, সহ সাধারণ সম্পাদক ও বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, দপ্তর সম্পাদক ও সৌদিটিভির মোশন ডিজাইনার এনায়েত উল্লাহ্, অর্থ সম্পাদক ও পল্লী টিভির প্রতিনিধি শাজাহান সোহাগ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন, ক্রিড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল আমিন, যোগাযোগ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের নেতৃবৃন্দ।   

সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য অনুপ্রাণিত করাসহ বাংলা দেশের বিরুদ্ধে দেশী বিদেশী যে কোন ধরনের অপপ্রচার ও গুজব সংবাদ বন্ধে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অগ্রনী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।  এছাড়া সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনে যে কোন বিষয়ে পাশে থাকবেন বলে নিশ্চিত করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আর টিভি দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।    

অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের পুনঃগর্ঠিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান ফুড হাউজ লাউঞ্জের কর্ণধার প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারী মীর রাসেল সুজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।