shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

চীনের ‘দুই অধিবেশন’ নিয়ে আলোচনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২৩, ২০:৩৭

চীন
.

সম্প্রতি চীনে অনুষ্ঠিত ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেস এবং ১৪তম ন্যাশনাল কমিটি অব দ্য চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সভার লক্ষ্য হলো ‘দুই অধিবেশন’ সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরা। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চীনের ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের অধীনে পরিচালিত চায়না একাডেমি অব ম্যাক্রো ইকোনমিক রিসার্চের জেনারেল অফিসের ডিরেক্টর প্রফেসর ইয়াং চ্যাং ইয়ং। 

রিসার্চ সেন্টার ফর পিপল-টু-পিপল ডিপ্লোম্যাসির পরিচালক তাং লানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান, চীনে আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি মাইকেল হার্টসহ আরও অনেকে।

এই আলোচনা সভার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীনের গুরুত্বপূর্ণ দুই অধিবেশন সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা লাভ করতে পারে। পাশাপাশি চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দেশি ও বিদেশি নীতিগুলোর সাধারণ প্রবণতা, পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং বিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করা এবং সাধারণ উন্নয়ন অর্জন করাও এই আলোচনার সভার উদ্দেশ্য।

বাংলাদেশসহ বিশ্বের ৬২টি দেশ ও অঞ্চলের ১৯টি চেম্বার অব কমার্সের প্রতিনিধি, চীনের ৭২টি বহুজাতিক কর্পোরেশন, ১২টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মিডিয়া কর্মী, থিংক ট্যাঙ্ক, তরুণ স্কলার, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের প্রাদেশিক কর্মকর্তাসহ প্রায় ৭০০ জন প্রতিনিধি এই আলোচনা সভায় অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।