shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূত নজরুল ইসলামের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ এপ্রিল ২০২৩, ১১:৩৮

.
.

দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

গতকাল দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মাদারীপুর মানবকল্যাণ সংস্থার সভাপতি মিঠু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান।

সাংগঠনিক সম্পাদক কে এম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হক বেপারী, রাসেল হাওলাদার, সোহাগ মৃধা, আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, রাজ রাজিব, গোলাম সারওয়ার মিশু, ওবায়দুল রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

এ ছাড়া সেলিম বেপারী, তৌহিদ খান, রুবেল মুন্সি, ইমারত কাজী, আসাদুজ্জামান, মোহাম্মদ রফিক, সুমন, মোরসালিনসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ-জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।