shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে নগদ অর্থ ও খাবার বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ এপ্রিল ২০২৩, ১১:৪০

.
.

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়ার পক্ষ হতে এতিমদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বাদ আসর মালয়েশিয়া কুয়ালালামপুরের একটি মাদ্রাসার এতিমসহ প্রায় দুই শতাধিক ছাত্র- ছাত্রীর মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক এম রেজাউল করিম রেজা । এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম রেজাউল করিম রেজা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের ন্যায় আমরা মালয়েশিয়া আওয়ামী লীগও এবার ইফতার পার্টির আয়োজন থেকে বিরত থাকি। নেত্রীর প্রতি সম্মান জানিয়ে দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এমন অনুষ্ঠানের আয়োজন করি। এ সময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ- সভাপতি হাজী দাতো আব্দুল হামিদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক শাহিন সরদার, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, লাল্টু বিশ্বাস, বাবু, জাহাঙ্গীর, রেজাউল করিম, কাজল, রবিউল, হানিফ, মনির ও বায়েজিদ প্রমুখ ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।