shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ এপ্রিল ২০২৩, ১১:৪১

.
.

সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন ‘সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’ (এসবিএস) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিঙ্গাপুরের তামাং জুরং-এ  অবস্থিত আশেকেরিন মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসবিএস-এর ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্য, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সিঙ্গাপুরের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ, সর্বস্তরের বাংলাদেশিসহ বিভিন্ন স্তরের প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

এসবিএস-এর সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের সচিব আতাউর রহমান। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন এসবিএস-এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল করিম।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।