shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ায় উদ্বুদ্ধকরণ সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২৩, ১১:১১

.
.

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয় মালয়েশিয়ায়। গত শনিবার (৮ এপ্রিল) মালয়েশিয়ার জহুর প্রদেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে ‘বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা ও ইফতার মাহফিল’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। তিনি বলেন, বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে।

হাইকমিশনার প্রবাসী কর্মীদের অবহিত করে বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানের মাধ্যমে চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।

প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ করার জন্য সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি। এই সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে মালয়েশিয়া প্রবাসীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও আহবান জানান হাইকমিশনার।

বাংলাদেশের সিটি ব্যাংকের মালিকানাধীন মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার কর্তৃক চালুকৃত সিটিরেমিট এ্যাপের মাধ্যমে ঘরে বসে দিন-রাত ২৪ ঘন্টা বিনা খরচে টাকা পাঠানো যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. নাজমুস সাদাত সেলিম। আরো উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং লোকাল কোম্পানির প্রতিনিধি মিস্টার সাইমনসহ অন্যান্য কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আলোচনা শেষে দেশের সমৃদ্ধি ও প্রবাসী কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।