shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কানাডায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ এপ্রিল ২০২৩, ১১:২১

.
.

কানাডার টরোন্টোতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। টরোন্টোর ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউতে ফাউন্ডেশনটির কার্যালয়ে এই আয়োজনে অংশ নেন প্রবাসীদের অনেকেই।

ইফতার ও দোয়া মাহফিলে গতানুগতিক আলোচনা সভার আয়োজন না থাকলেও ইফতার পূর্ব সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স ও অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল।

ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, সহ-সভাপতি ড. এ এম এম তোহা, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন।

মাহফিলে উপস্থিত সকলকে নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগস্টে প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপশি দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জিয়াউল আহসান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডশনের উপদেষ্টা কামালউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এস বি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধক্ষ্য রূপন কান্তি দাশ গুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তাজুল ইসলাম, শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক রতন দে, সাংস্কৃতিক সম্পাদক কাজী আব্দুল বাসেত, তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক তাপস দেব, আহমেদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম( টিপু), আইনুল কবির, মোস্তাক চৌধুরী, মো. বাবুল পারভেজ।

এছাড়াও ও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফাইজুল করিম, নওশের আলী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন ও দপ্তর সম্পাদক খালেদ শামীম। স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়, ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সদস্যবৃন্দ যথাক্রমে তৌহিদুর রহমান, মো. সাকিব, সাকিব সোহাগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিষ নন্দী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. মেজবাউদ্দিন, স্টেশন ম্যানেজার মো. মশিকুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার বি, এম ফেরদৌস কবির, চিম্ময় দাশ, লিটন আলম ও একশান হোন্ডার সেলস ম্যানেজার আজগর আলী তালুকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।