shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৩, ১১:২১

.
.

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া প্রবাসী বিক্রমপুর- মুন্সিগঞ্জ প্রবাসীদের সংগঠন বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। 

শুক্রবার কুয়ালালামপুরের গ্র্যান্ড কন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রবাসী বিক্রমপুর-মুন্সিগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় আগত অতিথি বৃন্দকে স্বাগত জানান বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি দাতো মোহাম্মদ সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের মাহবুব আলম শাহ, সভাপতি এস, এম মোয়াজ্জেম হোসেন নিপু, সাধারণ সম্পাদক এস, কে সেন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টুটুল, শেখ ডালিমসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে মালয়েশিয়া প্রবাসীরাসহ সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিউদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।