স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৩, ১১:৩৭
প্রবাসে নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক সাদেক রিপনকে সম্মাননা দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির সালমিয়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় ও বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিলে এ সম্মাননা দেওয়া হয়।
প্রেস ক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান মুখাই আলী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে কোনো দেশের অর্থনীতিক অবস্থা ভালো না। গত ২০২২ সালে কুয়েত থেকে প্রবাসীরা ১৬১১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে যা ২০২০ ও ২০২১ অর্থ বছরের তুলনায় অনেক বেশি।
গুজবে কান না দিয়ে ২০২৩ চলতি বছরে বৈধপথে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে কমিউনিটি নেতাদের মাধ্যমে এই বার্তা সকল প্রবাসীদের কাছে পৌঁছে দিতে এবং স্থানীয় আইন মেনে চলতে অনুরোধ জানান রাষ্ট্রদূত।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com