shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

দক্ষিণ আফ্রিকায় বিএনপির ইফতার মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৩, ১১:৩৪

দক্ষিণ আফ্রিকা
.

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) জোহানসবার্গের ফোর্ডসবাগে একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জহিরুল আলম তরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল হক মমিন। সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক এম নাজমুল হোসাইন।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে নেতাকর্মীদের আহ্বান জানান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের আয়োজন করেন।

এছাড়া মাহফিলের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীর হোসেন মীরু, কফিল উদ্দিন, ইব্রাহিম শিকদার রাসেল, শামীম রেজা, ফজলু চৌধুরী, ডালিম চৌধুরী, কবির হোসাইন ও মুনতাসির মামুনসহ অনেকে।

দক্ষিণ আফ্রিকা বিএনপির ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরাসহ প্রায় আড়াই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।