shopner bd
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩২
×

কানাডায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ এপ্রিল ২০২৩, ২০:২৮

কানাডা
.

প্রচণ্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কানাডায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

দেশটির ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় আকরাম জুম্মা মসজিদে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় একই স্থানে সকাল সাড়ে ৯টায়। জামাতে ইমামতি করেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ। 

এতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নেয়।

এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। এছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে নামাজ আদায় করেন।

উল্লেখ্য, ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই খুব ভোরে নামাজ আদায় করে তারপরে অফিস করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।