হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩, ২৩:২০
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত অভ্যর্থনা ২৮ এপ্রিল ,১ মে বিশ্বব্যাংকের সামনে শান্তি সমাবেশ এবং ২ মে নাগরিক সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে ।খবর বাপসনিউজ ।
সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী, অনুসরণীয় রোল মডেল, বিশ্বে উন্নয়নের বিস্ময় হয়ে ওঠা রূপান্তরিত বাংলাদেশের স্রষ্টা শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে আগামী ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছাবেন। তাঁর শুভ আগমন উপলক্ষে মেস্ট্রো ওয়াশিংটন, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া আওয়ামী লীগারসহ বিভিন্ন রাজ্যের আওয়ামী লীগার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের যৌথ উদ্যোগে ওয়াশিংটন ডিসি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ মে বিশ্বব্যাংকের সামনে শান্তি সমাবেশ এবং গত কয়েক বারের নযায় এবারো আগামী ২ মে ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদানের আয়োজন চলছে।
সকল আওয়ামী লীগারসহ সবাইকেই বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হয়েছ ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com