shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে স্বাধীনতা দিবস উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৩, ২৩:০৪

ইতালি
.

ইতালির ভেনিসে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ভেনিস বাংলা স্কুলে ইতালির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসি বাহিনী ইতালির বড় অংশ দখল করে নেয় এবং বেনিতো মুসোলিনির নেতৃত্বে কায়েম করা হয় ফ্যাসিবাদী দুঃশাসন।

কামরুল বলেন, মুসোলিনির কর্তৃত্ববাদী শাসন ইতালিয় ইতিহাসের এক কালো অধ্যায়। এ শাসনের ফলে মানুষের জনজীবনে নেমে এসেছিল নরক যন্ত্রণা। দারিদ্রতা ছড়িয়ে পড়েছিল পুরো দেশজুড়ে। কিন্তু এতে ইতালিয় সৈনিকরা সহজে হাল ছাড়েননি। মিত্রদের সহযোগিতায় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল ফ্যসিবাদীদের পতন ঘটিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উদ্ধার করা হয়।

স্কুল কমিটির উপদেষ্টা পলাশ রহমান বলেন, প্রায় তিন হাজার বছরের ঐতিহ্য এবং সভ্যতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ইতালির বর্তমান শাসন ব্যবস্থা বেশ সমালোচিত। ডানপন্থী সরকারের অতি জাতীয়তাবাদী মনোভাব মানুষকে ফ্যাসিবাদী শাসনামলের কথা মনে করিয়ে দিচ্ছে। অথচ জুলিয়াস সিজারের রোমান সাম্রাজ্য এক সময়ে গোটা ইউরোপে সভ্যতার আলো ছড়িয়েছে।

তিনি বলেন, ইতালির বর্তমান সরকারের উচিত অভিবাসীদের বিষয়ে আরও বেশি মানবিক হওয়া। যারা জীবিকার প্রয়োজনে জীবন বাজি রেখে ইতালি আসেন, তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা ইতালিয় সভ্যতা বিরোধী কাজ। যা সরকার প্রধান জর্যা মেলোনির মনে রাখা প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোহেলা আক্তার বিপ্লবী, সোহেল মিয়া, নূরে আলম, মো. কামরুজ্জামান উজ্জ্বল, আব্দুর রউফ, শহিদুল ইসলাম সুমন, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, সুমন সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।