shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৩, ২২:২৯

.
.

প্রবাসীদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশটিতে অবস্থানরত চার লাখ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হলো।

কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মিলবে ই-পাসপোর্ট সেবা। ঘণ্টার পর ঘণ্টা বসে না থেকে সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে ই-পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।প্রথমবারের মতো ই-পাসপোর্ট সেবা পেয়ে উল্লসিত প্রবাসীরা।

এমআরপি পাসপোর্ট ৫ বছর মিয়াদি থাকলেও ই-পাসপোর্টের মেয়াল ১০ বছরের ফলে অনেকটা হয়রানি ছাড়াই বিমানবন্দরে আসা-যাওয়া সম্ভব। বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্টে গুরুত্ব অনেক বলে জানান আবেদনকারী প্রবাসীরা।
ই-পাসপোর্ট যেহেতু আধুনিক প্রযুক্তিনির্ভর তাই প্রবাসীদের সকল কাগজ পত্রের জটিলতা সংশোধন করে ই-পাসপোর্ট করার আহ্বান জানান রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের ই-পাসপোর্ট সেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদাত হোসেন।

ই-পাসপোর্ট সেবা কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।