shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কাতারে যুবদলের আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৩, ২২:৫১

.
.

কাতারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে ঈদ উপহার বিতরণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দোহার শালিমার প্যালেস হোটেলে কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

কাতার যুবদল নেতা রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার যুবদলের সিনিয়র নেতা 
মামুন মৃধা ও আমিনুল ইসলাম সুমন, সোহেল খান, আব্দুল্লাহ মুমিন চৌধুরি, সেলিম খান, লিমন ভূইয়া, নুর আলম বাদশা, আলমগীর আকাশ, শফিক সোহেল, কাউছার আলম ভুইয়া, সাজিদুল রাসেল, জাহিদ চৌধুরী, সোহাগ প্রমুখ। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৪০০ জনের অধিক নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। 

পরে দেশ জাতির সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।