shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

জার্মানিতে ডয়চে ভেলে কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৬

.
.

ডয়চে ভেলে বাংলা বিভাগ বাংলাদেশবিরোধী তৎপরতা চালাচ্ছে অভিযোগ এনে এর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বন শহরে ডয়চে ভেলের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে জার্মান আওয়ামী লীগ।

সমাবেশে জার্মান আওয়ামী লীগ, জার্মান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এতে অংশ নেন।

জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন জার্মানিতে বসবাস করছি। এর আগে কখনোই ডয়চে ভেলে বাংলা বিভাগের এ ধরনের বাংলাদেশ বিরোধী চক্রান্ত দেখতে পাইনি। আমরা অবিলম্বে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার প্রচারণা বন্ধের দাবি জানাচ্ছি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- অনারারি কনসোল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, মাবু জাফর স্বপন, শবনম মিয়া কেয়া, কামাল ভূইয়া, ফিরোজ আহমেদ, আলমগীর আলী আলম, এনাম চৌধুরী, আবদুল সালাম খোকন, সগির খান, মঈন খান, আবদুল মালেক, শাহরিয়ার রাজু, জার্মান সেচছাসেবক লীগের সভাপতি খান সাবরা, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান প্রমুখ।

জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে ডয়চে ভেলের কর্মকর্তাদের নিকট দেওয়া প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জার্মানির জনগণের করের অর্থায়নে পরিচালিত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত কিছু ব্যাক্তি, তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ ও মতামত ডয়চে ভেলের মাধ্যমে প্রচার করছেন। ডয়চে ভেলে বাংলা বিভাগ ক্রমাগতভাবে বেশ কয়েকটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করেছে। যা বর্তমান বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবার অপপ্রয়াস বলে আমরা মনে করি। ডয়চে ভেলের অনুষ্ঠান বিষয়ক কার্যপ্রণালী বিধিতে পরিষ্কার বলা হয়েছে, তাদের অনুষ্ঠান অবশ্যই জনগণের স্বাধীন মতামত তৈরিতে সহয়তা করবে এবং একতরফা ভাবে কোনো দল বা রাজনৈতিক, ধর্মীয় সম্প্রদায়, পেশাজীবী বা বিশেষ কোনো সম্প্রদায়কে সমর্থন করবে না বা উসকে দেবে না। প্রতিবেদনগুলো যথেষ্ট স্বচ্ছ, বাস্তবসম্মত ও সত্য হতে হবে। এছাড়া ডয়চে ভেলে এমন কোনো অনুষ্ঠান করবে না, যাতে করে জার্মানির সঙ্গে অন্য দেশের সম্পর্কে প্রভাব ফেলে।

দেশি-বিদেশি কুচক্রী মহলের ইন্ধনে ও অর্থায়নে সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভুয়া রিপোর্ট তৈরি করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদ জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।