স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ মে ২০২৩, ১১:৩৯
ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
স্মিতা জাহান স্বর্ণার মনোমুগ্ধকর উপস্থাপনায় এবং আরাফাত হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঈদপরবর্তী প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া প্রমুখ।
মেথিয়া মোতালেব, ইশরা মোতালেব, মাইরা ও খুশির নাচ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন রোকন ফয়সাল, এনামুল মোহাম্মেদ ও অন্য শিল্পীরা।
এছাড়া কৌতুক, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় ছিল জমজমাট আয়োজন। বাংলাদেশ নিয়ে জানা-আজানা কুইজ পর্বে অংশগ্রহণ করে জার্মানিতে জন্মগ্রহন করা শিশু-কিশোররা।
অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। বাচ্চাদের নাচ-গানসহ বিভিন্ন খেলাধুলায় দিনভর মেতে ছিলেন সবাই। সব মিলিয়ে পুরো অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com