shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কাতারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মে ২০২৩, ১১:৫০

.
.

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানীর দোহা নাজমা সাবেক সুন্দরবন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন- কাতার প্রবাসী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, আহসান উল্লাহ সজিব, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণ মাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।