shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

সিট্যুয়ের বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময়-প্রার্থনা সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মে ২০২৩, ০০:০২

.
.

মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিট্যুয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের নিয়ে এই মতবিনিময় ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৪ মে) সিট্যুয়েতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে রাখাইনের বিভিন্ন প্যাগোডার সিনিয়র বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

এ সময় কনস্যুলেটের সদস্য ও তাদের পরিবারসহ সিট্যুয়ে বিশ্ববিদ্যালয়ের রাখাইন ও মুসলিম ছাত্র ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মতত্ত্ব ও বুদ্ধের বাণী নিয়ে আলোচনার পাশাপাশি দেশ জনগণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এ অঞ্চলের শান্তির জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে মিশন প্রধান জাকির আহমেদ সিনিয়র বৌদ্ধ ভিক্ষুদেরকে চিবরদান করেন। এ সময় উপস্থিত সকলকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।

রাখাইনে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সাথে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় অত্যন্ত প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের নিয়ে এই মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।