স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ মে ২০২৩, ১১:৫৩
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে কুয়েত প্রবাসীদের সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান।
প্রবাসীদের সঞ্চয় বাড়াতে বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড। বিদেশের মাটিতে সঞ্চয় করা অর্থ অলস ফেলে না রেখে তাই এ বন্ড ক্রয় করার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, বন্ড প্রবাসীদের জন্য একটি ব্যক্তিগত সঞ্চয়। এ সঞ্চয়ের মাধ্যমে প্রবাসীরা আর্থিক লাভবান হতে পারেন।
প্রবাসীরা জানান, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মুনাফা বেশি হলেও এটি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকেই এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বন্ড সম্পর্কে আরও বেশি প্রচারণা প্রয়োজন বলে জানান তারা।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে সোনালী ব্যাংক প্রতিনিধি মো. লুৎফুর রহমান জানান, একজন বৈধ প্রবাসী ২৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত এ বন্ড কিনতে পারবেন। এতে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
একজন বৈধ প্রবাসী চাইলেই কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহজেই এ বন্ড কিনতে পারবেন বলে জানান তিনি। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত এর সভাপতি মইন উদ্দিন সরকার সুমন ১ মে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এনডিসি পিএসসি, এক সাক্ষাৎকারে সব বাংলাদেশি প্রবাসীদের সঞ্চয়ী হওয়ার গুরুত্বারোপ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com