shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি জেদ্দা পৌঁছেছেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ মে ২০২৩, ২৩:২২

.
.

সুদান থেকে ৭০ বাংলাদেশি নাগরিক আজ সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। এ সময় এসকল বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন। 

সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জন সহ মোট ৭০ জন বাংলাদেশী  জেদ্দা পৌঁছান। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশী যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবে বলে জানা গেছে। সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশী এ সকল নাগরিকদের আজ রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এ সকল বাংলাদেশীদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। 

সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশী নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।