shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা শীর্ষক কর্মশালা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২৩, ১২:০৮

.
.

প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে জুমে এ সভা আয়োজিত হয়। এ সময় পর্তুগাল, স্পেন, ইতালি, জার্মান, পোল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে সদস্যরা অংশ নেন।

প্রেস ক্লাবের পথচলার দুই বছরে সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা ভূমিকা রাখার জন্য নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

একই সঙ্গে চলতি বছরে ইউরোপের যে কোনো দেশে একটি মিলনমেলা আয়োজনের বিষয়টি অবহিত করেন প্রেস ক্লাব নেতারা। জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এম আর আহমেদ (রাজ)।

সাধারণ সভায় (২০২৩) সংগঠনকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, অ্যাড. আনিচুজ্জামান আনিস, সহ-সভাপতি হাবিব উল্লাহ বাহার, জার্মান থেকে, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী, (পর্তুগাল) ক্রীড়া ও সস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (পর্তুগাল, লিসবন) স্পেন থেকে ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জমির হোসেন ক্লাবের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সাথে দূতাবাসের অনেক সময় দূরত্ব কিংবা ঝামেলার সৃষ্টি হয়। সে লক্ষ্যে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যদের এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে সঠিক আলোচনার মাধ্যমে সদস্যদের কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বাংলাদেশের মূলধারার সাংবাদিকদের অনুসরণ করে প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।