shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী কনসার্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ মে ২০২৩, ১১:৫৭

.
.

জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশী কনসার্ট ২০২৩। ৪ জুন সন্ধ্যায় কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ হলে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। মঙ্গলবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান, টিউলিপ ও জয়া ইন্টারটেইনমেন্ট এর প্রতিষ্ঠাতা আলমগীর আহমেদ।

এ সময় চিত্রনায়িকা আঁচল ও সঙ্গীত শিল্পী সৈয়দ অমি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন, মডেল সুমি, রাহিসহ এক ঝাঁক তারকা অংশগ্রহণ করবেন। শিগগিরই এ কনসার্টের টিকিট কুয়ালালামপুর ও এর আশপাশের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।