shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মালদ্বীপে কূটনৈতিকদের সম্মানে স্বাধীনতা দিবসের সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ মে ২০২৩, ১১:৫৯

.
.

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার মালদ্বীপের রাজধানী মালের হোটেল জেন এর হলরুমে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সল নাছিম ।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশকে ‘উন্নয়ন বিস্ময়’ উল্লেখ করে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত করার সরকারের ভিশন তুলে ধরেন। 

প্রধান অতিথি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন গৌরবময় নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর ৭ মার্চের ইউনেস্কোর ওয়ার্ল্ড রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদান বিশেষ করে করোনার সময়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।