shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

রোমানিয়ায় অনিয়মিত ২ বাংলাদেশি আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মে ২০২৩, ১১:৫৩

.
.

অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে তিনজন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। তাদের একজনকে ঢাকায় ডিপোর্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন।

২০২২ সাল থেকে দেশজুড়ে অবৈধ অভিবাসন বিরোধী নানা অভিযান পরিচালনা করে আসছে সীমান্ত পুলিশসহ রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

তারই ধারাবাহিকতায় ৩ মে মধ্য-পূর্ব রোমানিয়ার বিস্ত্রিতা-নাসাউদ কাউন্টি থেকে তিনজন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে বুখারেস্ট কর্তৃপক্ষ। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্ত্রিয়া-নাসাউদ কাউন্টির পুলিশ ইন্সপেক্টরেট এবং স্থানীয় পুলিশের জেন্ডারমেরি শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক হওয়া তিন অনিয়মিত বাংলাদেশি ২২ থেকে ৪৬ বছর বয়সী। তারা সবাই বৈধভাবে দীর্ঘমেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় আসেন। কিন্তু অভিযানের সময় তাদের ভিসার মেয়াদ ছিল না। ফলে তারা অনিয়মিতভাবে রোমানিয়ায় অবস্থান করছিলেন।

নিয়ম অনুযায়ী দীর্ঘ মেয়াদি ভিসা অথবা রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট অভিবাসীদের রোমানিয়া ভূখণ্ড ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

আটক তিন বাংলাদেশিদের দুইজনের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় রোমানিয়া ছেড়ে যাওয়ার নোটিশ জারি করেছে স্থানীয় অভিবাসন দপ্তর।

তৃতীয় জনকে আটকের পর বুখারেস্টের হেনরি কোন্ডা বিমানবন্দর বর্ডার পয়েন্টে নিয়ে যাওয়া হয়। পরে রোমানিয়া পুলিশের উপস্থিতিতে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশের রাজধানী ঢাকায় ডিপোর্ট করা হয় তাকে।

ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর আগে আগামী ১ বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে এবং ছয় মাসের জন্য ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ও সুইজারল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশ করা ও দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের যাবতীয় আইনি কাঠামো একটি বিশেষ অধ্যাদেশ বা ওইউজির মাধ্যমে পরিচালিত হয়। এই অধ্যাদেশের ১৯৪/২০০২ ধারার সংশোধিত বিধান অনুযায়ী বিদেশিদের প্রবেশ, থাকার অধিকার এবং বাধ্যবাধকতাগুলো নিয়ন্ত্রিত হয়।

বিজ্ঞপ্তিতে আইজিআই আরও জানিয়েছে, অভিবাসীদের অবৈধ অবস্থান এবং বেআইনি কাজের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ জারি থাকবে। রোমানিয়ায় অবস্থানরত সব বিদেশি নাগরিকদের আইন মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।