shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মসূচি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০১৯, ১২:০৫

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ পালনের কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস মার্কিন মুল্লুকে ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে আগামী বছর প্রতিটি সমাবেশেই নতুন প্রজন্মের ব্যাপক সম্পৃক্ততা ঘটানো হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ফাউন্ডেশনের সদস্য হাজী জাফরউল্লাহ, মোস্তফা কামাল পাশা মানিক, আলমগীর কবীর, আসরাব আলী খান লিটন, এ টি এম মাসুদ, নাজিমউদ্দিন, এটিএম রানা, লিটন চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আবুল হাশেম ভূইয়া, লিটন আহমেদ, কানু দত্ত, নবী হোসেন, আরশাদ ওয়ারেশ, কাজী জামান প্রমুখ। সভার বক্তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমেরিকায় যতগুলো উদ্যোগ নেয়া হবে, সবকটিতেই ফাউন্ডেশনের সর্বাত্মক সহায়তা থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।