shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবেন বিদেশিরা: রাষ্ট্রদূত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মে ২০২৩, ১২:০১

.
.

ব্যবসা-বাণিজ্যের জন্য বাংলাদেশে এখন বিনিয়োগে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে উল্লেখ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দেশটির ক্রাউন প্লাজায় এক অনুষ্ঠানে বিদেশিদের কাছে এ কথা তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এখানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিরা রয়েছেন। তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ও ভালো ধারণা বাড়বে। অনেকেই বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবেন।

দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে প্রবাসীদের বৈধপথে বেশি বেশি রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান রাষ্ট্রদূত মোহাম্মদ আসিকুজ্জামান।

প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে হয় সংবর্ধনা অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্রবিষয়ক উপ-মন্ত্রী মনসুর আইয়াদ আল ওতাইবি। এছাড়া কুয়েতে বিভিন্ন দেশের মিশনের রাষ্ট্রদূত, কূটনৈতিক, কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, স্থানীয় মিডিয়া ও বাংলাদেশের জাতীয় মিডিয়ার সংবাদকর্মীসহ প্রায় চার শতাধিক অতিথি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।