shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২৩, ১২:২৭

.
.

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শাহ আলম মিলন (২৮)। স্থানীয় সময় বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে সৌদি আরবের রিয়াদের আল কাছিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০১৬ সালে মিলন কাজের সন্ধানে সৌদি আরবে যান। বুধবার রিয়াদের আল কাছিম হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি। ওই সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত মিলনের স্বজন শওকত করিম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮ মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাযা শেষে সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হবে।
 
এদিকে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিলনের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে মা নুরজাহান বেগম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।