স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ মে ২০২৩, ১৩:১৩
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক বাংলাদেশি মারা গেছেন। সোমবার (১৫ মে) দেশটির ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুসের দেশের বাড়ি যশোরে। তিনি জেলার রুপদিয়া উপজেলার কোতোয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা।
নিহতের ভাগনে ফয়সাল জানান, প্রায় দেড় যুগ ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। দেশটিতে একটি সুপার মার্কেটে কাজ করতেন আব্দুল কুদ্দুস। দেশের তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
তিনি জানান, ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com