shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মিজানুর রহমান আজহারীর সঙ্গে কাতার প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২৩, ১২:২২

.
.

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে কাতার সফরে গেছেন। কাতারের স্থানীয় সময় শনিবার দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

কুমিল্লার কৃতি সন্তান মিজানুর রহমান আজহারী কাতার সফর উপলক্ষ্যে অভ্যর্থনার আয়োজন করে কুমিল্লা সমিতি কাতার। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সমিতি কাতারের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, খোরশেদ আলম, মোহাম্মদ ইসরাফিল প্রমুখ। 

উল্লেখ্য, আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী কাতারে প্রায় ১৫ দিন অবস্থান করবেন। কুমিল্লা সমিতি কাতারের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দেবেন। 

এছাড়াও কাতারের বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান ও মাহফিলে যোগ দেবেন। দীর্ঘ ৪ বছর পর তার কাতার সফর ঘিরে ভক্তদের মাঝে উৎসাহ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।