হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি ২৬ মে ২০২৩, ১৩:৫৭
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটির ২০২৩-২০২৪ অভিষেক অনুষ্ঠিত হয়।। ক্লাব প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ।খবর বাপসনিঊজ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নতুন কমিটির শপথ বাক্য পাঠ পরিচানা করেন কুইন্স ডিস্ট্রিক্ট এটনী মালিন্ডা কেটস।
মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের কমিটিতে এই প্রথম বাংগালী সম্পাদক নির্বাচিত হলেন দেলওয়ার মানিক । তিনি দীর্ঘ দিন এ সংগঠনে বিভিন্ন পদে দায়িও পালন করেছেন।
এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সাবেক কাউন্সিলম্যান সিডিসির সিনিয়র প্রেসিডেনট পল ভ্যালন , ইউএস কংগ্রেস নিউইয়র্ক ডিস্ট্রিক্ট -৩ সাবের প্রার্থী রবার্ট ,কুইন্স সিভিল জাজ প্রার্থী এভালিন গোং সহ আরোও অনেক নেতৃবৃনদ ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিডিসি সদস্য এবং সাবেক বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃনদ অংশ নেন এ অনুষ্ঠানে ।শেষে সবাইকে নৈশভূজ্ আপ্যায়ন করা হয় ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com