shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কুয়েত থেকে ভ্রমণে সোনার বার আনতে লাগবে অনুমতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মে ২০২৩, ২২:৫৩

.
.

কুয়েত থেকে অন্য দেশে যাওয়ার সময় দেশটির নাগরিক ও প্রবাসীরা স্বর্ণ বহন করতে চাইলে কাস্টমসের অনুমতি নিতে হবে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করতে কুয়েত বিমানবন্দরের এয়ার কার্গো কাস্টমস বিভাগ থেকে স্বর্ণের বার বহন করতে আগ্রহী ভ্রমণকারীদের কাস্টমসের অনুমতি নিতে হবে। ভ্রমণের একদিন আগে কাস্টমসকে স্বর্ণের বারের মালিকানা সম্পর্কিত প্রমাণ দেওয়া সাপেক্ষে এ অনুমতি পাওয়া যাবে। 

সম্প্রতি ‘কুয়েতে স্বর্ণ বহনে কাস্টমস নিয়ম’ সম্পর্কিত চিঠিতে এসব কথা জানায় কর্তৃপক্ষ।

নতুন এ নিয়ম ভ্রমণকারীদের যাত্রাকে আরও সহজ করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাংলাদেশি প্রবাসী যাত্রীরা চেইন, হার, রুলি, আংটিসহ বিভিন্ন গহনা ১০০ গ্রাম পর্যন্ত কোনো চার্জ ছাড়া বহন করতে পারেন। পরিমাণ এর বেশি হলে বাংলাদেশে বিমানবন্দরে কাস্টমস চার্জ দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।