shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মে ২০২৩, ২৩:৩১

.
.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় দিনটি উপলক্ষ্যে কুয়েতের মিসিলা দূতাবাসের হল রুমে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নারে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এরপর দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, মিনিস্টার (শ্রম) মো. আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মো. ইকবাল আকতার। 

আরও উপস্থিত ছিলেন কুয়েতে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিকও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন  কুয়েতে বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।