shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পর্তুগালে কুলাউড়া উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২৩, ২২:৩২

.
.

পর্তুগালের রাজধানী লিসবনে কুলাউড়া উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারক এবং সংগঠনের ২৫ জন উপদেষ্টামণ্ডলীর সম্মিলিত মতামতের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয়। 

রোববার (২৮ মে) সুমন আহমেদ সিদ্দিকীকে সভাপতি, মো. রনি আহমেদকে সাধারণ সম্পাদক এবং নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রয়েছেন সৈয়দ তানভীর মোজাম্মেল সোভনসহ ১৭ জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন আমিনুল ইসলামসহ নয়জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন কামরুল হাসান লিজুসহ সাতজন। কোষাধ্যক্ষ খালেদুর রহমান তানজুল। আর প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক।

দপ্তর সম্পাদক জুবেল আহমেদসহ ২৪ জন বিষয়ভিত্তিক সম্পাদক এবং ৩৯ জন সদস্যসহ মোট ১০১ জন সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ সিদ্দিকী কুলাউড়া উপজেলার সব প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।