shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে চিরকুটের কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০২৩, ২২:৪৬

.
.

আমেরিকার মিশিগানে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মাতালো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। স্থানীয় সময় গত ২৭ মে রাতে ট্রয় সিটির বালকান আমেরিকান কমিউনিটি সেন্টারে ভিয়ের ইভিন্টেস এই কনসার্টের আয়োজন করে।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠানে একগুচ্ছ গান পরিবেশন করেন চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি। ‘জাদুর শহর’ ‘ঘরে ফেরা’ ‘পাহাড়ি জীবন’ ‘কানামাছি’ ‘উধাও’ ‘না বুঝি দুনিয়া’ গানগুলো গেয়ে দর্শকদের আনন্দে মাতায় চিরকুট। এসময় নাচে গানে তারুণ্যের উচ্ছ্বাসে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে চিরকুটের নিরবের দুটো গানেও মুগ্ধ হন দর্শকরা।  

এর আগে গান করেছে মিশিগানের ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’। এছাড়া ক্লাসিক্যাল ড্যান্স করেছে মৃত্তিকা সরকার, মাহিকা সরকার, অর্পিতা সেন ও আরুশি সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাতিমা ফাহিম ও নুসরাত তান্নি। 

অনুষ্ঠান শেষে চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, আমাদের রুট লাল-সবুজের পতাকার দেশ বাংলাদেশ। আমরা বাংলা গান নিয়েই কাজ করি। যেকোনো ভাষাই বলি না কেন, প্রতিটা জাতিই চায় তার নিজস্ব সাহিত্য, সংস্কৃতি বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে। আমরা বাংলাদেশি হিসেবে আমাদের হেরিটেজ আছে। 

কনসার্টের আয়োজক ভিয়ের ইভেন্টেসের কর্ণধার মোহাম্মদ ইবনে মইনুদ্দিন, ফাতেমা রাদিয়া ও ফায়রুজ। তারা বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে। জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের পরিবেশনা সবাই এনজয় করেছেন। সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে ভিয়ের ইভেন্টের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।