shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

জুন থেকে ৩ মাস উন্মুক্ত স্থানে কাজ নিষিদ্ধ করল কুয়েত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুন ২০২৩, ২৩:২৩

.
.

কুয়েতে আগামীকাল (১ জুন) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সূর্যের আলোতে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজ করার বিষয়টি নিষিদ্ধ করেছে দেশটির জনশক্তি পাবলিক অথরিটি।

উপসাগরীয় দেশ কুয়েতে জলবায়ুর কারণে এই তিন মাস ৫০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকে। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে  ৫৩৫/২০১৫ একটি আইন পাস করে কুয়েত সরকার। 

নির্দেশনায় বলা হয়েছে, কোনও কোম্পানি যেন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের শ্রমিকদের সূর্যের আলোতে উন্মুক্ত স্থানে কাজ না করায়। এ নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখতে বিভিন্ন সাইট পরিদর্শন করবে দেশটির জনশক্তি অথরিটি বিভাগের সদস্যরা। যদি কোনও কোম্পানি এ নির্দেশনা না মানে তাহলে সেসব কোম্পানিকে জরিমানা ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিগত কয়েক বছর যাবৎ জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ বিষয়টি বাস্তবায়ন করেছে কুয়েত সরকার। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।