shopner bd
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০২৩, ২০:১২

.
.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানি শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩ জুন) এ উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ভার্চুয়ালি এ সভায় যোগ দেন তিনি।

এছাড়া বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ড. আবুল আমানউল্লাহ, ফিরোজ আহমেদ, মোজাম্মন হক, সেলিম ব্যাপারী চঞ্চল, মঞ্জু সরকার, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, মো. কাওসার শামীম, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার, দেলোয়ার হোসেনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের জীবনের উপর আলোকপাত করে বলেন, দেশ ও জনগণের কল্যাণে জিয়া তার জীবন উৎসর্গ করে গেছেন। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জাতির সংকটকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার ওপর অর্পিত হলে তিনি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করেছেন এবং সকলের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

বক্তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দিয়েছে। মানুষের ভোটের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জোর দাবি জানান জার্মান বিএনপির নেতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।