shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কাতারে প্রবাসী নারী উদ্যোক্তাদের গ্রীষ্মকালীন পণ্য মেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুন ২০২৩, ১২:৩৪

.
.

কাতারের আল ওয়াকরাহ রয়েল প্যালেস হোটেলের হল রুমে শুরু হয়েছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন পণ্য মেলা। বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৫টায় মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কাতারে প্রবাসী নারী উদ্যোক্তারা কাজ শুরু করেছেন সম্প্রতি। মেলা পরিদর্শন শেষে তিনি নারী উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরুন নিছার সভাপতিত্ব ও খাদিজা শিলা সভা পরিচালনা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাছির উদ্দীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা পিংকি চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর প্রমুখ।

দুই দিনব্যাপি হবে গ্রীষ্মকালীন উৎসব ও বাংলাদেশি পণ্যের মেলা। বৃহস্পতিবার বিকাল থেকেই শুরু হওয়া এ মেলা চলবে স্থানীয় সময় শুক্রবার বিকাল থেকেই রাত ১১টা পর্যন্ত।

মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গয়না, বাচ্চাদের কাপড়, কসমেটিক, ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল, বাংলাদেশের আম, কাঁঠাল, আনারসের দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী নারী উদ্যোক্তারা। মেলায় ভালো সাড়া পাবেন বলে আশা করছেন তারা।

মেলায় পাওয়া যাচ্ছে জামদানি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁত ও কাতান শাড়ি। পাশাপাশি পুরুষদের প্যান্ট, টি-শার্টসহ আরও অনেক পণ্যের সমাহার ঘটেছে মেলায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।