shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৬-২৭ আগস্ট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুন ২০২৩, ১২:৪২

.
.

নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টার লোগো উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ক্যালগেরির প্রেইরি ওয়েস্টার্ন কলেজ। আগামী ২৬ ও ২৭ শে আগস্ট দুই দিনব্যাপী মেগা অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন যথাক্রমে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী এবং সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের নেতাসহ কমিউনিটি ব্যক্তিত্বরা।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, কোভিড পরবর্তী দীর্ঘ বিরতির পর আমরা সবাই আবার একত্রিত হতে যাচ্ছি বাংলাদেশ ফেস্টিভ্যালের মধ্য দিয়ে। আমাদের সংস্কৃতির বলয় বহু ভাষাভাষী সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দশ্য। আর সেই লক্ষ্যেই এবার আমরা দুই দিনব্যপী মেগা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সহ-সভাপতি কাজী জুনায়েদ বলেন, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে আমাদের সাথে অন্যান্য প্রদেশ এবং শহরের প্রবাসী বাঙালিওরাও অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য সংস্কৃৃতির মানুষেরাও অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, বিশাল বাজেটের এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা উপস্থিত থাকবেন। এরই মধ্যেই আমরা কমিউনিটি থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সবার সহযোগিতা নিয়েই আমরা ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ সফল করে তুলতে চাই।

সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে তানিয়া ইপা বলেন, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে, এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন আসছেন। এছাড়াও আমাদের অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে যাতে করে সব শ্রেণির দর্শক মুগ্ধ হন।

দুই দিনব্যাপী মেগা এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা এবং মুজাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।