shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বৃহস্পতিবার থেকে মধ্যাহ্ন বিরতি, না মানলে জরিমানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২৩, ১৩:১৭

.
.

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে। দেশটির শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। 

মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে। 

মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।

এ আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।