shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুন ২০২৩, ১২:৪৩

.
.

ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইতালি ও ইউরোপীয় দেশের আইনের ওপর মৌলিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেদের প্রবাসে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে ইতালির টিএমএম।

ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী নারী উদ্যোক্তা ও ইউরোপের বিভিন্ন চ্যানেলের প্রবাসী গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন টিএমএম এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বোরহান, চেয়ারম্যান শান্তা সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামিদুল ছাত্তার ও মোহাম্মাদ ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক পিয়াল। টিএমএমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের কেক কাটা হয়।

ইতালিতে ভাষা ভিন্নতার কারণে ও ইতালির আইনকানুন না জানার কারণে অনেক প্রবাসী পরিবারের সদস্যদরা বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। বিষয়টি অনুধাবন করে বাংলাদেশিদের ইতালির আইন বিষয়ে পরামর্শ দিয়ে তাদের সুযোগ-সুবিধা আদায়ে সহায়তা করছে টিএমএম পরিবার। 

ইতালিতে টিএমএম পরিবার-ই প্রথম বাংলা ভাষায় কীভাবে ঘরে বসে অনলাইনের মধ্যে ক্লাস করে ইতালি ও ইউরোপিয়ানভুক্ত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় এবং বিষয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন কোর্সে অংশগ্রহণ করে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভাই- বোনেরা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের ড্রাইইভিং লাইসেন্স হাতে পেতে সক্ষম হয়েছে। 

ইতালির পাশাপাশি ইউরোপীয় দেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে যা টিএমএম পরিবারের একটি অন্যতম উদ্যোগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।