shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

সাংবাদিক নাদিম হত্যা : দোষীদের শাস্তির দাবিতে কাতারে প্রতিবাদ সভা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ জুন ২০২৩, ১৩:০৬

.
.

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানীর নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে কাতারের রাজধানী দোহায় নাজমা বৈশাখী রেস্টুরেন্ট এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সদস্য কাজী মোহাম্মদ শামীমের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আকবর হোসেন বাচ্চু, সদস্য এম এ সালাম, সদস্য আহসান উল্লাহ সজীব, সদস্য জি এম আকাশ, সদস্য সজল মালাকার, সদস্য মহিউদ্দিন চৌধুরী, সদস্য আবদুল জলিল, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি অধ্যাপক আমিনুল হক কাজল। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সন্ত্রাসী হামলায় একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সাংবাদিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের ঔদ্ধত্য ক্রমশ বেড়ে গেছে। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।