স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ জুন ২০২৩, ১৩:২১
কুয়েতে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে দেশটির বয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে সহকর্মীরা অ্যাম্বুলেন্স ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে যাবরিয়া মোবারক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দেশের বাড়ি নরসিংদী সদর থানা, আলোক বালি ইউনিয়নের সাতপাড়া গ্রামে। কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানিতে ফোরম্যান হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের ভাতিজা সাইদুর সরকার জানান, সকালে ডিউটিরত অবস্থায় দ্রুতগামী একটি গাড়ি এসে ধাক্কা দিলে গুরুতর আহত হোন। প্রায় ৪ বছর আগেই কুয়েতে এই কোম্পানিতে আসেন। দেশ থেকে ছুটি শেষে আসছেন ৩ মাস হলো। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com