স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ জুন ২০২৩, ১৩:৩৭
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির বয়ান এলাকার ৫ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দিন নরসিংদী সদর থানা আলোকবালি ইউনিয়নের সাতপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নিহত আলাউদ্দিন কুয়েতের ন্যাশনাল কোম্পানির বলদিয়ার সাইটে ফোরম্যান হিসেবে কাজ করতেন। কাজ করা অবস্থায় একটা দ্রুতগামী গাড়ি তার ওপর দিয়ে চেপে যায়। সহকর্মীরা তাৎক্ষণিক তাকে জাবরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা সাইদুর সরকার বলেন, সকালে কর্মরত অবস্থায় দ্রুতগামী একটি গাড়ি এসে ধাক্কা দিলে গুরুতর আহত হন আমার চাচা। তিনি প্রায় ৪ বছর আগেই কুয়েতে আসেন। গত তিন মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছিলেন তিনি।
বর্তমানে মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান তার ভাতিজা সাইদুর সরকার।
জানা গেছে, ট্রাফিক পুলিশের পরিসংখ্যান মতে কুয়েতে প্রতি ঘণ্টায় ৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। গত ৫ মাসে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজারে। এতে প্রাণ গেছে ১৩৫ জনের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com