shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

কবি আসাদ চৌধুরী হাসপাতালে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২৩, ১২:৫৪

.
.

কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে টরন্টোর স্থানীয় মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।

একুশে পদকপ্রাপ্ত এই কবিকে হাসপাতালে দেখতে যান স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম।

তারা জানান, কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কবি আসাদ চৌধুরী ও তার পরিবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।