shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

সিডনিতে ৯১ অস্ট্রেলিয়ার মিলনমেলা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২৩, ১৩:০৯

.
.

সিডনিতে ৯১ অস্ট্রেলিয়ার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে এসএসসি পাস ব্যক্তিদের নিয়ে ২০০০ সালে ভার্চুয়াল গ্রুপ ‌‘৯১ অস্ট্রেলিয়া’ প্রতিষ্ঠিত হয়।

এই উদ্যোগের সাথে ছিলেন সৈয়দ বাকের ও মিথেল চাকমা। পরে ন্যানসী ব্যারেল, তানিম হায়াত খান রাজিত, সাদেক চৌধুরী, হার্বাট বিশ্বাস, শায়লা নেওয়াজ সীমি বিভিন্ন দায়িত্বে অগ্রণী ভূমিকা রাখেন। ক্রমে ক্রমে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পায়, সংযুক্ত হয় অনেক সুধীজন।

গত শনিবার দ্বিতীয় বারের মতো ৯১ অস্ট্রেলিয়া’র একটি মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনে ছিল মন খুলে আড্ডা, মধ্যাহ্ন ভোজ ও সমবেত কণ্ঠে সংগীত। বিশেষ ভূমিকা রাখেন ন্যানসী ব্যারেল, তানিম হায়াত খান রাজিত, আসিক সূজন, সাকিনা আক্তার, ওয়াহিদা পারভিন জলি ও মৌমিতা চৌধুরী শুভ্রা মুস্তারীন প্রমখ।

উপস্থিত ছিলেন ফরিদা আক্তার ঝুমা, কবিতা রোজারিও, ইসহাক হাফিজ, সৈয়দ আকরাম উল্লাহ, ফেরদৌস রোমেল হাসান, এলিজাবেথ বাড়ৈ, আবু জাহেদ, হাসিব ইকবাল ড্যানী, সৈয়দ বাকের, জসীম উদ্দিন, হাসিব চৌধুরী, জাভেদ মিয়াঁদাদ, আবদুল খান রতন, আসিফ রনি, মিল্টন রহমান, সোয়েব মুহাম্মদ প্রমুখ। এছাড়াও পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।