shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বিমানের টিকিট নিয়ে বিড়ম্বনায় প্রবাসীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুন ২০২৩, ১২:০৩

.
.

সংযুক্ত আরব আমিরাতে বিমানের টিকিট নিয়ে বিড়ম্বনায় প্রবাসী বাংলাদেশিরা। দুটি ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে যান। আর যে এয়ারলাইনসেরই টিকিট কাটতে চান, আপনাকে ধরে নিতে হবে ওয়ানওয়ে যাত্রায় আপনাকে গুনতে হবে প্রায় ৭০ হাজার টাকার ওপরে।

এমনই নৈরাজ্য চলছে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ যাত্রার বিমান টিকিট নিয়ে। অথচ এসব গন্তব্যে যারা যাচ্ছেন, তাদের প্রায় সবাই প্রবাসী শ্রমিক, দেশে আসা রেমিট্যান্সের সবচেয়ে বড় জোগানদাতা। উৎসব আয়োজন ঘিরে প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা থাকে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার।

কিন্তু আকাশ পথের উড়োজাহাজ প্রবাসীদের সেই আবেগ কি আর বুঝতে পারে! বিমান টিকিটের চড়া মূল্যে এমন আনন্দঘন সময় শুরু হওয়ার আগেই মলিন হয়ে পড়ে প্রবাসীদের চেহারা। এবারও ঈদুল আজহায় অনেকে দেশে যাওয়ার পরিকল্পনা করলেও আকাশচুম্বী টিকিট মূল্যের কাছে হেরে গেছেন অনেক প্রবাসী।
দুবাই থেকে ঢাকা বা চট্টগ্রাম ওয়ানওয়ে বিমান টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২৪০০ ও ৩ হাজার দিরহামে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকার ওপরে। কোনো কোনো ট্রাভেলস এজেন্সিতে ঈদের আগে নেই বাংলাদেশ বিমানের কোনো টিকিট। তবে দাম বৃদ্ধির ব্যাপারে ট্রাভেলস এজেন্সি বলছে, উৎসবের মৌসুমগুলোতে দাম এমন চড়াই থাকে।

সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপপি বলেন, ঈদ উপলক্ষে প্রতিবছরই প্রবাসীরা দেশে যান। আর এই সময়টাতেই অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাদের। বছরের পর বছর প্রবাসীদের শ্রমে-ঘামে দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও টিকিটের মূল্য বৃদ্ধির কারণে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন না অনেকেই।

বাংলাদেশ বিমান দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা বলেন, এই সময় টিকিটের চাহিদা থাকে বেশি। ঈদের আগে আমিরাত থেকে বিজনেস ও ইকোনোমি ক্লাসের সব টিকিটই বুকিং হয়ে গেছে। অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছে থাকলেও হজের জন্য তা সম্ভব হয়নি।

এতে অনেক প্রবাসী দেশে ফেরার পরিকল্পনা বাতিল করছেন। কেউ কেউ বাতিল করেছেন ছুটির আবেদন। এমন অবস্থায় ঈদ বা উৎসব আয়োজনে বিমান টিকিটের মূল্য হ্রাস ও পর্যাপ্ত ফ্লাইট সুবিধা দেওয়ার দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।