shopner bd
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩২
×

ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুন ২০২৩, ১২:০৭

.
.

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। এ উপলক্ষে রোমের ফুড অব রোমা হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের হাবীব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, আবু তাহের, জামান মোক্তার সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ লাভবান হয়, তাদের ভাগ্যের পরিবর্তন হয় সেটা প্রমাণিত সত্য। আগামীতেও আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ লাভবান হবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।